Movie Name : Maharshi (2019)
176 min | Action, Drama
IMDb Ratings : 8.0/10
Personal Rating 9.0
Cast : Mahesh Babu, Pooja Hegde, Allar
এই মুভি শিউর আপনার মস্তিষ্কে একটা বড়সড় ঝাকুনি দিয়ে যাবে।। প্রতিটি জিনিসই ছিলো অসাধারণ, অনেক সাধারণ একটা কনসেপ্ট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও বটে।
আমি যতটা না এনজয় করেছি মুভির ফাইটিং সিনগুলো, তার বেশি এনজয় করেছি মুভির মধ্যে সফলতার কথা গুলো।
এ মুভির মধ্যে দু'টি জিনিস বুঝানো হয়েছে,
একটি হল সফলতা কি? আর জীবনে কিভাবে সফল হতে হয়।
আরেকটি হলো কৃষকদের মূল্য, কৃষকদের মর্যাদা।
দেশে কৃষকদের প্রতি অবহেলা।।
প্রথম থেকেই মহেশ বাবুর সাকসেসফুল হওয়ার গল্প এবং তার এটিটিউড আপনাকে বেধেঁ রাখবে,আর পুরা সিনেমা জুড়েই রয়েছে লোম দাড়ঁ করে দেওয়া অনেক সংলাপ:-
যদি আমরা হেরে যাওয়ার ভয়ে না খেলি,
তাহলে কখনোই জিততে পারবো না।
মহেশ বাবুর অভিনয় নিয়ে বলার কিছুই নেই তবুও তার অভিনয় অনেক ভালো ছিলো। ইমোশনাল সিন গুলোতে পুরাই পারফেক্ট ছিলেন!
আল্লারি নারেশ তার জায়গায় পুরোপুরি খাপে খাপ অভিনয় করেছেন! অভিনয়ে কোন ত্রুটি নেই বললেই চলে। পূজা হেগড়ের অভিনয় স্টুডেন্ট লাইফের সময়টায় পুরো ফাটিয়ে দিছে ।
বক্স অফিসে হিট + মুভিটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে।
