sita rama 2022 movie review

sita rama 2022 movie review

মুভিটা দেখার পর রিভিউ দেয়া হয়েছে হয়তো অনেক, দেখতে দেখতে বিরক্তিও এসে যাচ্ছে। তবুও এই মুভি দেখার পর অনুভূতি জানানো থেকে শতচেষ্টায়ও বিরত রাখতে পারছিনা নিজেকে।

এই মুহূর্তে আপনি একটা রোমান্টিক মুভি সাজেশান চাইলে আমি Sita Ramam মুভিটার কথাই বলবো।
প্রেমের গভীরতার সৌন্দর্য যে কি মারাত্মক অনুভূতি এবং স্বাদ দিতে পারে জীবনকে, সে এক জীবনের সত্যিকার প্রেমানুভূতি গুলো জানায় আর এমন চমৎকার সব প্লটে নির্মিত রোমান্টিক মুভির বাস্তবধর্মী চিত্রায়ণ জানায়।

গত রাতে দেখা সীতা রাম মুভির আবেশ বাকি এক সপ্তাহেও কাটবে কিনা সন্দেহ। সীতা আর রামের চিঠির যুগের স্নিগ্ধ-সুন্দর এই গভীর প্রেমের কাহিনি মুভি দেখার পুরোটা সময় জুড়ে মোহিত করে রাখবে আপনাকে।

রামের বীরোচিত আচরণ, প্রিসেন্স নূরজাহানের ব্যক্তিত্ব ও সৌন্দর্য, তাদের ভালোবাসার গভীরতায় আপনি হারিয়ে থাকবেন২ ঘন্টা ৩৮ মিনিট।

প্লট, ব্যাকগ্রাউড মিউজিক, ডায়লগ ডেলিভারি, ইমোশন এ্যাক্সপ্রেশান, সব মিলিয়ে আমি সাউথ ইন্ডিয়ান রোমান্টিক মুভির মধ্যে এটাকে সেরার তালিকায় রাখতে চাই।

রাম চরিত্রে অভিনয় করা দুলকার বরাবরের মতই অসাধারণ তার অভিনয় দক্ষতায়। সৈনিক দুলকারের প্রেমের গভীরতা, দেশপ্রেম, মানবপ্রেম সব কিছুর মিশেলে কি দারুণ নায়ক হয়ে উঠা! আর তার সাথে ম্রুনাল ঠাকুরের ক্যামাস্ট্রিতে দারুণভাবে রানিং করেছে মুভি। টুইস্টও আছে সবটা জুড়ে।
কাশ্মীরের অপরুপ সৌন্দর্য, সীতার শাড়ির কস্টিউম, , বৃষ্টি আর তুষারপ্রাতের দৃশ্যের সৌন্দর্য মুগ্ধ করছিল বারবার।

এখনকার ডিজিটাল যুগে এসে এরকম চিঠির যুগের সময়টাকে কীভাবে এতো দারুণ করে ফুটিয়ে তোলা সম্ভব! সব মিলিয়ে রোমান্টিক মুভি জেনারে মাস্টারপিস বলা চলে।

মুভিটা দেখার পর থেকে মাথার ভিতরে কেমন যেন একটা ঘোর কাজ করতেছে। মুভিটা দেখা শেষ কিন্তু এখনও মুভির ভেতর থেকে বের হতে পারছি না। জানিনা আমার ইমোশন বেশি নাকি মুভির কাহিনীটা এরকম। তবে মুভিটা দেখার পর দ্বিতীয়বার আর দেখতে মনে চাচ্ছেনা কারণ দ্বিতীয়বার দেখলে এই মুভির ভিতরে থেকে আর বের হতে পারব না।
সবাইকে সাজেস্ট করবো মুভিটা একবার হলেও দেখবেন।

বিগত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় দক্ষিণী সিতারামাম মুভিটির প্রশংসায় মজেছেন ভারতীয় সহ বাংলাদেশি দর্শকেরা।
মুভি টার কাহিনী থেকে শুরু করে কস্টিউমস পর্যন্ত চরম দুর্দান্ত হয়েছে। আমার কাছে এতোটা দারুণ লাগছে যে আমিও একটু অনুভূতি প্রকাশ করতে চলে এলাম। মুভি টা দেখার সময় যেনো মুভির দৃশ্যের সাথে হারিয়ে গেছি। এতো চমৎকার লাগছে।
আমার মতে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা রোমান্টিক ছবি।

রোমান্টিক মুভি পছন্দ করে থাকলে Sita Ramam মাস্ট ওয়াচ মুভি আপনার জন্য। প্রিয়জনকে সাথে নিয়ে দেখুন, দূরে থাকলে সাজেস্ট করুন, না থাকলে এমন প্রেমের গভীরতা নিয়ে অপেক্ষা করুন 
Romantic Historical Movie
Director: Hanu Raghavapudi
Cast : Dulquer salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna
Imdb 8.6/10
Personal Rating: 9.5/10
[বিঃদ্রঃ- মুভিটি দেখলে বাংলা সাবটাইটেল এ্যাড করে দেখবেন তাহলে মুভির পুরোটা স্বাদ নিতে পারবেন।কোন ডায়লগ মিস যাবে না]