Helen 2019 movie review

Helen 2019 movie review

Movie: Helen

Industry :Mollywood

Language :Malayalam , English sub

Genre: Drama,Thriller 

Imdb: 7.7

Personal choice : 8 

আচ্ছা কি হবে? যদি একটা মানুষের হাসি তার জীবনকে বাঁচাতে পারে। এটা কি আদৌও সম্ভব? 

গত ২ বছরে ভারতের যতগুলো ইন্ডাস্ট্রির মুভি দেখেছি তার মধ্যে একমাএ মালায়াম ইন্ডাস্ট্রির মুভি যতবারই দেখেছি ততবারই বিস্মিত হয়েছি কি সুন্দর মৌলিক গল্প,কি সুন্দর তৈরি,কি সুন্দর অভিনয় আহা, আর বাজেটের কথা বলে কি লাভ এতো কম বাজেটে এতো থ্রিলিং মুভি এই ইন্ডাস্ট্রির কাছ থেকেই পাওয়া যায়। ছোটো গল্পটা কিভাবে সুন্দরভাবে পরিবেশন করে সামনের দর্শকের মস্তিষ্কের বারোটা বাজানো যায়,আর কিভাবে দর্শককে তার জায়গা থেকে নড়তে দেয়া না যায় সেটা জেনো মালায়াম মুভির একটা আলাদা লেভেল।  

হালকা_স্পয়লার 

হেলেন পল ক্যানাডা যাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যাতে বিদেশে নিজের পরিবারের সেটেল করতে পারে। পাশাপাশি নিজের একটা বয়ফ্রেন্ড আর একটা চাকরি আর বাবা নিয়ে খুব সুখে তার জীবন চলছিল। হঠাৎ একদিন সে যেখানে কাজ করে সেখানে তার বন্ধুরা তাকে ফ্রীজিং রুমে কাজ দিয়ে বস না বলে চলে যায়। এখানে হেলেন ভিতরে আছে কি না তা না জেনে তার বস সেখানে তালা দিয়ে চলে যায়। ফ্রীজিং রুমে -১৮° ডিগ্রিতে আটকে গেলো হেলেন পল।হেলেন কি পারবে বেঁচে ফিরতে?? তার বাবা আর প্রেমিক কি পারবে তাকে খুঁজে বের করতে???

প্রথম ১ ঘন্টা খুব সাদামাটা গল্প হলেও পরের ১ ঘন্টা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। বিশেষ করে এ্যানা বেনের (হেলেন) এর চরিএকে ভুলার মতো নয়। যেনো মনের মধ্যে বেঁধে গেছে।